Thursday, May 14, 2026

পিছিয়ে গেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক, ঝুলে রইল ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের ভবিষ্যৎ

Date:

Share post:

পিছিয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠক। আজ গুয়াহাটিতে হওয়ার কথা ছিল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক। যেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। যার মধ্যে অন্যতম হল টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ। এছাড়াও ছিল ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার নেতা নিয়ে বৈঠক। যানা ছিল ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা। কবে এই বৈঠক হবে, তা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, ২৯ মার্চ অর্থ্যাৎ শনিবার গুয়াহাটিতে হওয়ার কথা ছিল বিসিসিআইয়ের বৈঠক। সেখানে থাকার কথা ছিল বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগারকার এবং ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীরের । সেখানেই বৈঠকে আলোচনার কথা ছিল, ইংল্যান্ড সফরে রোহিত শর্মাকেই অধিনায়ক রাখা হবে কি না তা নিয়ে। কারণ শোনা গিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত খেলতে রাজি নন। সে ক্ষেত্রে রোহিতকে খেলার জন্য অনুরোধ করা হবে, না কি নতুন কোনও অধিনায়ক বেছে নেওয়া হবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। যদি রোহিত না খেলে, তাহলে টিম ইন্ডিয়াকে কে নেতৃত্ব দেবেন। অজি সফরে রোহিতের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব সামলেছিলেন যশপ্রীত বুমরাহ। কিন্তু চোট সমস্যায় জেরবার তিনি। পিঠের চোটে কাবু হয়ে আইপিএলেও এখনও পর্যন্ত খেলতে পারেননি। তাঁকেই কি ফের সাদা জার্সিতে অধিনায়কত্ব করতে দেখা যাবে? নাকি অন্য কাউকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে? এছাড়াও, বোর্ডের বৈঠকে বার্ষিক চুক্তি নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। যেখানে ফের বার্ষিক চুক্তিতে ঢুকতে চলেছেন শ্রেয়স আইয়র। এছাড়াও নতুন হিসাবে ঢুকছেন বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন- চেন্নাইকে হারিয়ে ড্রেসিংরুমে নাচ বিরাটের, ভাইরাল ভিডিও

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...