Saturday, April 4, 2026

লেবাননে খতম হিজবুল্লা কমান্ডার আহমেদ আদনান, আইডিএফের হামলায় গাজায় মৃত ২২!

Date:

Share post:

রক্তাক্ত গাজা, যুদ্ধবিরতি শেষ হতেই আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে ইজরায়েল (Israel)। মুহুর্মুহু বোমা বর্ষণে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের সেনার টার্গেট হিজবুল্লার ঘাঁটি। হামাসের (Hamas-led Palestinian militant groups) ডেরা খুঁজে খুঁজে আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস। ইতিমধ্যেই গাজায় ২২ জনের মৃত্যুর খবর এসেছে। দক্ষিণ লেবাননে খতম হিজবুল্লা কমান্ডার Hezbollah battalion commander) আহমেদ আদনান বাজ্জিগা (Ahmed Adnan Bazziga)।

ইজরায়েল- হামাস যুদ্ধে বারবার রক্ত ঝরেছে লেবাননে। গত বছরের ১৭ ও ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রায় হাজার খানেক পেজার বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। মাঝে যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হলেও চুক্তির মেয়াদ শেষ হতেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বেঞ্জামিনের দেশ। বৃহস্পতিবার হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। দক্ষিণ লেবাননেও বোমাবর্ষণ করা হয়। IDF এর কাছে খবর ছিল,হিজবুল্লার রাদওয়ান ফোর্সের কমান্ডার আহমেদ আদনান বাজ্জিগার নির্দেশে গত কয়েক মাস ধরে ইজরায়েলি সেনার উপর হামলা হচ্ছিল। তাই তাঁকেই টার্গেট করে খতম করে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস। পাশাপাশি গাজায় অব্যাহত মৃত্যু মিছিল।মধ্য গাজা ও খান ইউনুসে শিশু মহিলা সহ ২২ জনের মৃত্যু হয়েছে।মধ্য গাজার নেতজারিম করিডরের অনেকটাই দখল করে ফেলেছে আইডিএফ বলে জানা যাচ্ছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...