Friday, April 3, 2026

ওদের ঘুমিয়ে থাকতে দিন! দলের ছাত্র-যুব সংগঠনের বিরুদ্ধেই তীব্র ক্ষোভ কল্যাণের

Date:

Share post:

তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের বিরুদ্ধে ক্ষুব্ধ স্বয়ং দলেরই বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। অক্সফোর্ডে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে রাম-বামের অসভ্যতার প্রতিবাদ তৃণমূলের ছাত্র-যুবরা না করায় সংবাদমাধ্যমে ক্ষোভে ফেটে পড়লেন কল্যাণ।

শনিবার এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তৃণমূল সাংসদ বলেন, “ছাত্রদের কথা আর কেন জিজ্ঞাসা করছেন? আমি আরজি কর থেকে বলে আসছি, ওরা ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকতে দিন। ওদের আর জাগাবেন না। ওরাও ঘুমন্ত, যুবও ঘুমন্ত।” তীব্র কটাক্ষ করে কল্যাণ বলেন, “ওরা নিজে থেকে কিছু করতে পারে না। যারা ঘুমিয়ে আছে তাদের কী করে জাগাবেন? ওরা ঘুমিয়েই থাক।”

বৃহস্পতিবার আগে থেকেই ষড়যন্ত্রর ছক কষা ছিল। সেইমতো বৃহস্পতিবার সন্ধেয় অক্সফোর্ডের (University of Oxford) কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সভায় গোলমাল পাকানোর চেষ্টা করে বাম-অতিবামরা। কিন্তু তাদের সেই ছক বানচাল করে তথ্য দিয়ে ছক্কা হাঁকান জননেত্রী মমতা। বলেন, “এখানে মিথ্যে কথা বলে আমাকে অপমান না করে বাংলায় গিয়ে নিজেদের দলকে শক্তিশালী করুন।” উপস্থিত দর্শকদের কাছে ঘাড়ধাক্কা খেতে হয় বিক্ষোভকারীদের। কিন্তু সেই বিষয় নিয়ে তৃণমূলের ছাত্র যুব সংগঠনের প্রতিবাদ যথাযত নয় বলে মনে করছেন কল্যাণ। সেই কারণেই তীব্র শ্লেষে বিদ্ধ করেছেন তিনি।

আরও পড়ুন- বয়স যে একটা সংখ্যা মাত্র, তা আবার প্রমাণ করতে চলেছেন সৌমেন সরকার, এই বয়সে তাঁর লক্ষ্য এভারেষ্ট জয়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...