Tuesday, April 7, 2026

দেশের সম্মান লুটিয়েও লজ্জা নেই! এসএফআইকে নিশানা তৃণমূলের

Date:

Share post:

অক্সফোর্ডে দেশের সম্মান ধুলোয় মিশিয়েছে এসএফআই। সিপিএমের ছাত্র সংগঠনের এরপরও লজ্জা নেই। মুখে বীরত্বের বুলি আওড়াচ্ছে। বাংলা জুড়ে আগুন লাগানোর হুঙ্কার! এসএফআইয়ের এই তর্জন-গর্জনের পাল্টা দু’কান কাটা বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল।

এসএফআইয়ের প্রাক্তন রা‌জ‌্য সম্পাদক সৃজন ভট্টাচার্য শনিবার হুঁশিয়ারি দেন, যদি পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়ে হাত ওঠে তাহলে বাংলাজুড়ে আগুন জ্বলবে। তারা যদি গুড়-বাতাসা নিয়ে অপেক্ষা করে তাহলে আমাদের কর্মীরাও রাজ‌্যজুড়ে চমচম-ল‌্যাংচা-মাখা সন্দেশ নিয়ে দঁড়িয়ে আছে কোলাকুলি করার জন্য। অক্সফোর্ডে অসভ‌্যতার পর এসএফআই নেতার এই হুঙ্কারের পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, হাতি চলে বাজার, কুত্তা ফোকে হাজার। বাংলার মানুষ আগেই ওদের (সিপিএমকে) জবাব দিয়েছে। ওরা ফেসবুকে শুধু রয়েছে। মানুষের থেকে বিচ্ছিন্ন। শূন্য থেকে মহাশূন্যের পথে চলে গিয়েছে। ছ’পিস অসভ‌্যতা করতে গিয়েছিল, ঘাড় ধাক্কা দিয়ে তাদের বের করে দিয়েছে। তৃণমূলের আইটি সেলের চেয়ারম‌্যান দেবাংশু ভট্টাচার্য বলেন, এসএফআই কি বুঝতে পারছে না, তাদের কাণ্ডকারখানায় বাংলার মানুষ ক্ষুব্ধ। পাপের পরিণতি জেনেও পাপ করে চলেছে। অবাক হয়ে যাচ্ছি সিপিএমের বীরত্ব প্রকাশ দেখে। দেশের সন্মান লুটিয়ে এখন চোরের মায়ের বড় গলা।

আরও পড়ুন- ওদের ঘুমিয়ে থাকতে দিন! দলের ছাত্র-যুব সংগঠনের বিরুদ্ধেই তীব্র ক্ষোভ কল্যাণের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...