Thursday, June 25, 2026

লন্ডনের নেহেরু সেন্টারে হোলি সেলিব্রেশনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ডোনার 

Date:

Share post:

বিলেতের মাটিতে বসন্তের রঙিন উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) উদ্যোগ এবং পরিচালনায় নৃত্যের ছন্দে তালে বর্ণাঢ্য সৃজনশীলতায় ভরে উঠলো লন্ডনের ‘দ্য নেহেরু সেন্টার’ (The Neheru Centre)। গত ২৭ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) বিলেতের মাটিতে রঙিন উৎসবের বৈচিত্র্যময়তাকে নৃত্যের তালে মঞ্চস্থ করলেন শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) ছাত্র-ছাত্রীরা। শিক্ষিকা নিজেও অনুষ্ঠানে অংশ নিলেন। খুশি দর্শক থেকে শুরু করে উপস্থিত বিশিষ্টরাও।

ওড়িশি নৃত্যশিল্পী ডোনার প্রত্যেক অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। বাংলা হোক বা বিদেশ, সৌরভপত্নীর নাচের অনুষ্ঠানে সৃজনশীল ভঙ্গিমার অসাধারণ কিছু মুহূর্ত মঞ্চস্থ হয়। লন্ডনের ‘দ্য নেহেরু সেন্টার’ও তার ব্যতিক্রম নয়। ২৭ মার্চের অনুষ্ঠানে যাঁরা অংশগ্রহণ করলেন তাঁরা ডোনার কাছে মূলত অনলাইন ক্লাস করেন। এছাড়াও স্থানীয় কিছু শিক্ষানবিশ ছিলেন। এনারা শিল্পীর তিন দিনের ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন। ডোনা গঙ্গোপাধ্যায়ের অসামান্য উপস্থাপনা, নির্দেশনা ও পরিচালনায় হোলি সেলিব্রেশনে মেতে উঠলো লন্ডনের ‘দ্য নেহেরু সেন্টার’।

 

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...