Saturday, March 14, 2026

আগামিকাল কেকেআরের সামনে মুম্বই, তার আগে পিচ নিয়ে এবার মুখ খুললেন নাইট কোচ

Date:

Share post:

আগামিকাল আইপিএল-এর পরবর্তী ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে নাইটদের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহুর্তে একটিতে হার এবং একটিতে জয় পেয়েছে কলকাতা। অপরদিকে দুটি ম্যাচের মধ্যে দুটিতেই হার মুম্বইয়ের। তবে মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে এই পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। বরং হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই যে ঝাঁপাবে দল, সেকথা জানিয়ে দিলেন তিনি।

এই ম্যাচের আগে কেকেআর কোচ বলেন, “ সবার আগে আমি নিজের দলের খেলার দিকে চোখ রাখতে চাই। আমরা ভাল খেলেছি। মুম্বই সেটা পারেনি বলেই দুটো ম্যাচে হেরেছে। তাই আমাদের কাছে বাড়তি সুবিধা তো বটেই। ওদের আরও চাপে ফেলতে পারব। তবে এটাও ঠিক, খেলাটা মুম্বইয়ে। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের। এটাই আমাদের পরিকল্পনা এবং আশা করি সেটা কাজেও লাগাতে পারব।“

এদিকে চলতি আইপিএল-এ বার বার উঠছে পিচ বিতর্ক। প্রথম ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ হারের পর পিচ নিয়ে মুখ খুলেছিলেন নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে। এই নিয়ে এবার মুখ খুললেন কলকাতা কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি বলেন, “ আসলে কোচ বা টিম ম্যানেজমেন্টের সদস্য হিসাবে আমাদের কাছে যে পিচ দেওয়া হয় সেটাতেই খেলি। নিয়ন্ত্রণ সব সময়েই থাকে কিউরেটরের হাতে। আমি জানি না অন্যান্য রাজ্যে বা অন্য মাঠে দলগুলোর হাতে মাঠের নিয়ন্ত্রণ থাকে কি না। তবে এই মুহূর্তে এটুকু বলতে পারি, যে পিচ আমাদের দেওয়া হয় তাতে কিছু যেন আমাদের জন্য থাকে। কোচ, অধিনায়ক, দল পরিচালন সমিতি সেটাই আশা করে।“

এরপরই কলকাতা কোচ আবার বলেন, “তবে আমরা শুধু আগামীকালের মুম্বই ম্যাচ নিয়েই ভাবছি। যেটা আমাদের হাতে আছে সেটা নিয়েই ভাবছি। কালকের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ঘরের মাঠের সুবিধা পেলে কার না ভালো লাগে।“

আরও পড়ুন- আইপিএলের আম্পায়ারিংয়ে চন্দননগরের অভিজিৎ ভট্টাচার্য

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...