Thursday, June 25, 2026

আইপিএলের আম্পায়ারিংয়ে চন্দননগরের অভিজিৎ ভট্টাচার্য

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইপিএল। আর সেই আইপিএল-এ নজির গড়লেন চন্দননগরের অভিজিৎ ভট্টাচার্য। আইপিএল-এ অন ফিল্ড আম্পায়ারিং করছেন । চন্দননগর চার মন্দির তলার বাসিন্দা অভিজিৎ এবার আইপিএলের ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। আইপিএল ইতিহাসে এই প্রথমবার একজন বাঙালি ম্যাচ পরিচালনা করছেন।

জানা যাচ্ছে, এবার আইপিএলে ছটা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন অভিজিৎ। এর আগেও তিনি বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব তিনি। তবে এই প্রথম দায়িত্ব সামলাচ্ছেন আইপিএল-এ। ২০০৮ এ সিএবি আম্পায়ারের দায়িত্ব পেয়ে তার পথ চলা শুরু হয় অভিজিৎ ভট্টাচার্যের। ২০১২ থেকে বিসিসিাইয়ের ম্যাচে আম্পিয়ারিং এর দায়িত্ব সামলাচ্ছেন। এর আগে আইপিএলে চতুর্থ আম্পেয়ার হিসেবে ও ছিলেন অভিজিৎ। গত বছরের উইমেন প্রিমিয়ার লিগ ও খেলিয়েছেন তিনি। তবে এই প্রথমবার আইপিএলের মতন টুর্নামেন্টে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করছেন চন্দননগরের বাসিন্দা।

এই সাফল্যের স্বাদ পেতে অভিজিৎ ভট্টাচার্যের যাত্রা পথ ছিল কঠিন। ২০০৮ সালে আম্পায়ারিং করানোর জন্য সিএবির পরীক্ষা পাস করেন অভিজিৎ ভট্টাচার্য। ঠিক তার দুই বছরের মধ্যেই বিসিসিআই এর আম্পায়ারিং পরীক্ষাও উত্তীর্ণ করে ঘরোয়া ক্রিকেট যেমন রঞ্জি ট্রফি, বিজয় হাজারে এই ধরনের ডোমেস্টিক ক্রিকেট খেলানোর পর তিনি সুযোগ পান জাতীয় ক্রিকেট খেলার মতে আম্পায়ারিং করার। সবশেষে ২০২৪ সালে আইপিএলে ফোর্থ আম্পেয়ারের সুযোগ এবং এই বছর প্রথমবার একেবারে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করানোর সুযোগ পেয়েছেন অভিজিৎ বাবু।

চলতি আইপিএল-এ তাঁর প্রথম ম্যাচ ছিল লখনৌ সুপার জায়ান্ট বনাম সানরাইজার্স হায়দরাবাদ আর এদিন ম্যাচ পরিচালনা করছেন দিল্লি ক্যাপিটালস এবং হায়দরাবাদের। এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিজিৎ ভট্টাচার্য।

আরও পড়ুন- শেন ওয়ার্নের মৃ.ত্যুর তিন বছর পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য, একটি বোতল ঘিরে রয়েছে র.হস্য

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...