Tuesday, June 23, 2026

মনিপুরে ছয়মাস বাড়ল AFSPA, সেনার বিশেষ ‘অধিকার’ জারি অরুণাচল-নাগাল্যান্ডেও

Date:

Share post:

মনিপুরে অশান্তি থামাতে ব্যর্থ বিজেপি সরকার। ফেব্রুয়ারি থেকে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ মোদি সরকার রাষ্ট্রপতি শাসন জারি রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ফের রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ১৩টি থানা এলাকাকে বাদ দিয়ে নতুন করে সেনার বিশেষ ক্ষমতা প্রয়োগের মেয়াদ ছয়মাস বাড়ানোর ঘোষণা করল। সেই সঙ্গে আফস্পা (AFSPA) জারির ঘোষণা হল নাগাল্যান্ড (Nagaland) ও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) কিছু অংশে।

উত্তর পূর্বে কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য যে শান্তি প্রতিষ্ঠায় একেবারেই ব্যর্থ বিজেপি সরকার, তা আবার প্রমাণিত হল স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) আফস্পা (AFSPA) জারির বিজ্ঞপ্তিতে। সম্প্রতি মনিপুরের বেশ কিছু এলাকায় সেনার প্রবেশ সমস্যাজনক হয়ে পড়লেও কোনও আলোচনার পথে হাঁটেনি দেশের প্রশাসন। ফলে মূলত কুকি (Kuki) অধ্যুষিত এলাকাগুলিতে সেনার বিশেষ ক্ষমতা প্রয়োগের পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ছাড় দেওয়া হয়েছে ৫ জেলার ১৩টি থানা এলাকাকে। ১ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে আগামী ছয়মাসের জন্য সেখানে জারি থাকছে আফস্পা।

মনিপুরের অশান্তির প্রত্যক্ষ প্রভাব পড়েছে প্রতিবেশী অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ও নাগাল্যান্ডে (Nagaland)। অরুণাচলের তিন জেলা – তিরাপ, চাংলং ও লংডিংসহ নামসাই জেলার তিনটি থানা এলাকায় জারি হচ্ছে আফস্পা। সেখানেও ছয়মাস জারি থাকবে এই আইন। একইভাবে আফস্পার অধীনে আসছে নাগাল্যান্ডের আট জেলা। সম্পূর্ণ না হলেও আরও পাঁচ জেলার ২১টি থানা এলাকায় ১ এপ্রিল থেকে এই নিয়ম লাগু হচ্ছে।

আফস্পা (AFSPA) জারি করে এইসব এলাকাকে নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। এর ফলে এই সব এলাকায় ক্ষমতা জারি রাখতে পারবে সেনাবাহিনী। সেই সঙ্গে যেমন খুশি গ্রেফতারি, এমনকি প্রয়োজনে গুলিও চালানোর অধিকার পাচ্ছে সেনা। এমনিতেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর থেকেই রাষ্ট্রপতি শাসনে (president rule) মনিপুর। তার উপর এবার সেনার শাসনের ভোগান্তি শুরু উত্তর-পূর্বের তিন রাজ্যে।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...