Saturday, April 4, 2026

বাড়ি ফিরে বিরাট বার্তা তামিমের, ধন্যবাদ দিলেন এক বিশেষ মানুষকে

Date:

Share post:

গত সোমবার ম্যাচ চলাকালীন গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল । বসানো হয়েছে স্টেন্টও । তবে এখন তিনি সুস্থ । হাসপাতাল থেকে ফিরেছেন বাড়ি । আর বাড়ি ফিরে দিলেন বিরাট বার্তা । ধন্যবাদ জানালেন ট্রেনার ইয়াকুব চৌধুরীকে।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তামিম সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সকলের প্রার্থনায় বাড়ি ফিরেছি। এই চার দিনে মনে হচ্ছে নতুন জীবন পেলাম। সকলে প্রচুর ভালবাসা দিয়েছেন। গোটা কেরিয়ার জুড়ে এই ভালবাসা পেয়েছি আমি। সেই ভালবাসা কত গভীর তা এখন বুঝতে পারলাম। আমি আপ্লুত। আমি জানি না ইয়াকুব চৌধুরীকে কী ভাবে ধন্যবাদ জানাব। চিকিৎসকেরা আমাকে বলেছেন, সঠিক সময়ে সিপিআর দিয়ে ইয়াকুব ভাই আমাকে বাঁচিয়েছেন।”

গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তামিমের অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়েছিল। তাঁর হৃদযন্ত্রে ব্লক পাওয়া গিয়েছিল। সেই কারণেই স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা। তবে এখন সুস্থ তামিম । ফিরেছেন বাড়িতে ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...