Friday, March 13, 2026

শেন ওয়ার্নের মৃ.ত্যুর তিন বছর পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য, একটি বোতল ঘিরে রয়েছে র.হস্য

Date:

Share post:

শেন ওয়ার্নের মৃত্যুর তিন বছর পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, শেন ওয়ার্নের মৃত্যুর সময় তাঁর থাইল্যান্ডের ঘরে একটি বোতল ছিল। আর জানা যাচ্ছে, সেটা নাকি সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ অফিসারকে সেই বোতলটি সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, ওই বোতলে ‘কামাগ্রা’ নামের একটি যৌন শক্তিবর্ধক ওষুধ ছিল। এক পুলিশ অফিসার এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, উপর মহল থেকে ওষুধটি সরিয়ে দেওয়ার আদেশ এসেছিল।

২০২২ সালে ৪ মার্চ মারা যান শেন ওয়ার্ন। থাইল্যান্ডে প্রয়াত হন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তাঁর। থাইল্যান্ডের একটি হোটেলে তাঁর দেহ পাওয়া গিয়েছিল। সূত্রের খবর, সেই হোটেলের ঘরে একটি বোতলও পাওয়া যায়। জানা যাচ্ছে, যৌনক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ ছিল ওই বোতলে। ওয়ার্নের মৃত্যুর নেপথ্যে এই ওষুধের ভূমিকা ছিল বলে দাবি করা হচ্ছে নতুন রিপোর্টে।

এই নিয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পুলিশকর্মী বলেন, “আমাদের সিনিয়রেরা বলেছিল বোতলটা সরিয়ে দিতে। উপরমহল থেকে নির্দেশ এসেছিল। অস্ট্রেলিয়ার সিনিয়র তদন্তকারী আধিকারিকদের থেকে এমন নির্দেশ এসেছিল বলে মনে হয়। ওরা চায়নি ওয়ার্নের নাম খারাপ হোক। সেই কারণেই শুধু হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছিল। হৃদরোগের কারণ প্রকাশ্যে আনা হয়নি। কামাগ্রার কথা কেউ বলবে না। অনেক প্রভাবশালী ব্যক্তি এটার সঙ্গে জড়িত ছিলেন।“ তিনি আরও বলেন, “ আমরা জানি না, ওয়ার্ন ওই ওষুধ কতটা খেয়েছিলেন। তবে ঘটনাস্থলে বমি ও রক্ত ছিল।“

আরও পড়ুন- একই ভুল হার্দিকের, গুজরাতের বিরুদ্ধে হারের পর মোটা জরিমানা মুম্বই অধিনায়কের

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...