Saturday, February 21, 2026

রেড রোড থেকে পার্কসার্কাস, ইদে দিনভর শুভেচ্ছা বিনিময়ে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রতিবারের মতোই ইদ-উল-ফিতরের (Eid-ul-Fitr) সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সে সঙ্গে নিজে শহরের একাধিক মসজিদে গিয়ে শুভেচ্ছা বিনিময় রাজ্যের মুখ্যমন্ত্রীর। কখনও পার্কসার্কাস, কখনও একবালপুরে শহরবাসীর সঙ্গে ইদের আনন্দ উপভোগ করেন তিনি।

প্রতিবারের মতোই ইদ-উল-ফিতরের সকালে রেড রোডে নমাজের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি যান বেক বাগানের লাল মসজিদে। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেক বাগান থেকে পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছে যান সাদা মসজিদে। সেখানেও শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর মুখ্যমন্ত্রীর গন্তব্য পার্কসার্কাসের কাছে রিজওয়ানুর রহমানের (Rizwanur Rahman) বাড়ি। প্রতি বছরই সেখানে রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন তিনি। এদিনও শ্রদ্ধা জানানোর পাশাপাশি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। কথা বলেন রিজওয়ানুরের (Rizwanur Rahman) মায়ের সঙ্গে। ছিলেন রিজওয়ানুরের দাদা চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানের (Rukbanur Rahman) সঙ্গে।

পার্কসার্কাসে শুভেচ্ছা বিনিময় সেরে মুখ্যমন্ত্রী যান একবালপুরের ষোলআনা মসজিদে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) পাশে রেখে একবালপুরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। শহরের ৭৮ নম্বর ওয়ার্ডের মসজিদে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য উৎসাহী মানুষের ঢল নামে।

spot_img

Related articles

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাকদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha...