Saturday, April 4, 2026

ভারতসেরা মোহনবাগান, সবুজ-মেরুন বিজয় উৎসব পালনে উত্তর কলকাতার মোহনবাগান

Date:

Share post:

সদ্য লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই উৎসবে মেতে গোটা সবুজ-মেরন পরিবার। সেই আনন্দের উৎসব একদিকে যেমন পালন হল উত্তর কলকাতার মোহনবাগান। সেরকমই পালন বেলেঘাটায় টুটু বোস ফ্যানস অ্যাসোসিয়েশনে।

এদিন উত্তর কলকাতার হাতিবাগানে এই উৎসবে উপস্থিত ছিলেন, মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ। ছিলেন সচিব দেবাশিস দত্ত। ছিলেন শ্যামল সেন, অতীন ঘোষ প্রমুখ। আতশবাজির মাধ্যমে উদযাপন করা হয় লিগ-শিল্ড জয়ের উৎসব। তুলে দেওয়া হয় ফুলের স্তবকও। অপরদিকে বেলেঘাটায় টুটু বোস ফ্যানস অ্যাসোসিয়েশনের উৎসবে ছিলেন কুণাল ঘোষ, সৃঞ্জয় বোস, প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত প্রমুখরা।

এদিকে ঠিক হয়ে গেল আইএসএল সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ কোন দল। আইএসএলের পয়েন্ট তালিকায় সবার উপরে থেকে আগেই সেমিফাইনালে উঠে গিয়েছিল সবুজ-মেরুন। তবে সেমিতে জোসে মোলিনার সামনে কে? তা এত জানা যায়নি। তবে এদিন ঠিক হয়ে গেল প্রতিপক্ষ। রবিবার আইএসএল-এর প্লে-অফে মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড-জামশেদপুর এফসি। সেখানে নর্থইস্টকে ২-০ গোলে হারাল খালিদ জামিলের দল। আর সেই মত সেমিফাইনালে উঠল জামশেদপুর এফসি। জামশেদপুরের হয়ে গোল করেন স্টিফেন এজে ও জাভি হার্নান্দেজ। সেমিফাইনাল ম্যাচে ৩ এপ্রিল জামশেদপুরের মাঠে প্রথম পর্বে খেলবে মোহনবাগান। ৭ এপ্রিল দ্বিতীয় পর্বের খেলা কলকাতায়।

আরও পড়ুন- চলছে আইপিএল, তারই মধ্যে হোম গ্রাউন্ড ছেড়ে দেওয়ার হুমকি SRH-এর, কিন্তু কেন ?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...