Friday, June 26, 2026

ইদের দিন ধুন্ধুমার বীরভূমে, গ্রামে খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ

Date:

Share post:

ইদের দিন ধুন্ধুমার বীরভূমে।তাও আবার গ্রামে খেলাকে কেন্দ্র করে দুই দল জড়াল সংঘর্ষে।প্রথমে ব্যাপক ইট বৃষ্টি হয় বলে অভিযোগ।এরপরই ভোল বদলে বাঁশ দিয়ে ভাঙচুর চালানো হয়। পরস্পরের সঙ্গে মারপিটে সজড়িয়ে পড়ে দুই দল। সোমবার বীরভূমের(birbhum) সিউড়ি থানার কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর এলাকা এই সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,এদিন খেলাকে কেন্দ্র করে অশান্তি লাগে শেখ জালালউদ্দিন গোষ্ঠীর সঙ্গে পঞ্চায়েত সদস্যা রওসানাড়া বিবির লোকজনের।

দুই তরফ থেকেই অভিযোগ, পাল্টা অভিযোগ করা হয়৷ অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোন সরকারি কাজেও টাকা নিচ্ছেন। তাই অন্য গোষ্ঠী প্রতিবাদ করেছে। সেই কারণে পঞ্চায়েত সদস্যার লোকজন এসে অশান্তি করেছে, মারধর করছে।

আবার পঞ্চায়েত(panchayet) সদস্যার লোকজনের পাল্টা দাবি, অন্য পক্ষের লোকজন ইচ্ছা করে অশান্তি পাকাচ্ছে। ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার বিশাল বাহিনী। সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছে। তাদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও এলাকায় উত্তেজনা রয়েছে।ফের যাতে দুই দল সংঘর্ষে জড়িয়ে না পড়ে, সে কারণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...