Monday, April 13, 2026

আচমকা বিপদ! গঙ্গায় ভরা কোটালের বিশাল ঢেউয়ের যাত্রী-সহ উল্টে গেল স্পিডবোট

Date:

Share post:

আচমকা বিপদ। গঙ্গায় ভরা কোটালের বিশাল ঢেউয়ের উলুবেড়িয়ায় (Uluberia) যাত্রী-সহ উল্টে গেল স্পিডবোট (Speed Boat)। সোমবার, বেলায় এই দুর্ঘটনা ঘটে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরের কাছে। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় স্পিডবোটে চারজন ছিলেন৷ আশেপাশে থাকা নৌকো ও লঞ্চগুলি গিয়ে সঙ্গে সঙ্গেই চারজনকে উদ্ধার করে৷

অমাবস্যার ভরা কোটালের জেরে গত কয়েকদিন ধরে গঙ্গায় বান আসছে বলে স্থানীয় সূত্রে খবর। উত্তাল হয়ে উঠছে গঙ্গা। তবে, কারা ওই স্পিডবোটটি (Speed Boat) নিয়ে যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি। সরকারি না বেসরকারি স্পিডবোট তাও স্পষ্ট নয়। তবে, ওই অঞ্চলে তখন আরও লঞ্চ ও নৌকো থাকায় বড় দুর্ঘটনা আটকানো গিয়েছে।
আরও খবরইদের দিন বিপর্যয়: মগরাহাট স্টেশনের প্ল্যাটফর্মের উপর আগুন, বন্ধ ট্রেন চলাচল

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...