Thursday, June 25, 2026

চরম সিদ্ধান্ত! জীবিত স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান সারলেন স্বয়ং স্বামীই

Date:

Share post:

চাঞ্চল্যকর ঘটনা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ সলসলাবাড়ি গ্রামে। কিছুদিন আগেই এক বাবা তার জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করেছিলেন, আর এবার এক স্বামী তার জীবিত স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করলেন।

গত মার্চের ২৪ তারিখ কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রী কে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেন স্বামী ইন্দ্রজিৎ দাস। শশুরবাড়িতেও খোঁজ নিয়ে জানতে পারেন সেখানেও তার স্ত্রী লিপিকা বর্মন যান নি। কিন্তু পরে, তার স্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে গিয়ে দেখতে পান, তার স্ত্রী আরেকজনকে বিয়ে করে নতুন সংসার পেতেছেন এবং সেখানে তাদের সম্পর্কের ছবি শেয়ার করছেন। এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন ইন্দ্রজিৎ দাস। তিনি এই চরম সিদ্ধান্ত নেন এবং রবিবার এলাকাবাসীকে নিমন্ত্রণ করে স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন।

জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি ইন্দ্রজিৎ ছয় বছর আগে পাশের গ্রামের লিপিকা বর্মনকে প্রেম করে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা কেরালায় কাজ করতে যান, যেখানে লিপিকা এক দূসম্পর্কের ভাগ্নের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন। যদিও বেশ কয়েকবার পারিবারিক শালিশি হয়েছে, কিন্তু অবশেষে গত ২৪ মার্চ, লিপিকা তার স্বামী ও সন্তানকে ফেলে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান। এরপরই ইন্দ্রজিৎ তার জীবিত স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করেন। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং ইন্দ্রজিতের চরম সিদ্ধান্তে অনেকে স্তম্ভিত ও হতবাক।

আরও পড়ুন – ‘অপরাধী’ বিচারপতিকে কলকাতা হাইকোর্টে! প্রতিবাদ তিন আইনজীবী সংগঠনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...