Saturday, April 11, 2026

আজ থেকে এক ধাক্কায় দাম বাড়লো ৭৮৪টি ওষুধের 

Date:

Share post:

ফের দাম বাড়লে ওষুধের (Medicine Price hike), দেশের গরিব ও মধ্যবিত্তদের নাগালের বাইরে যেতে বলেছে চিকিৎসা পরিষেবা! সৌজন্যে কেন্দ্রের বিজেপি সরকার। এপ্রিলের প্রথম দিন থেকেই ৭৮৪টি ওষুধের দাম বাড়লো কেন্দ্র। যার মধ্যে রয়েছে হাইপারটেনশন, ডায়াবেটিসের মধ্যে ওষুধও। দাম বাড়লো স্টেন্ট-সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারির (Cardiac surgery) সামগ্রীরও। ক্ষুব্ধ আমজনতা।

রক্তচাপ, কিডনি, রক্তের বিভিন্ন রোগ সংক্রান্ত ওষুধের দাম যেমন বাড়লো, পাশাপাশি কোলেস্টেরল, ইনসুলিন, ডায়েরিয়া, গ্যাস্ট্রো, স্ট্রোক, পক্ষাঘাত, এমনকি জ্বর কিংবা পেনকিলারের কেনার ক্ষেত্রেও বেশি টাকা খরচ করতে হবে সাধারণ মানুষকে। সেন্ট্রাল ড্রাগ প্রাইস কন্ট্রোল (CDPC) সূত্রে জানা গেছে শুধুমাত্র ওষুধের স্ট্রিপ নয়, প্রতিটি ট্যাবলেট- ক্যাপসুলের দাম বৃদ্ধি হচ্ছে।একধাক্কায় ওষুধের দাম বাড়লো ১.৭৪ শতাংশ। দাম বেড়েছে করোনারি স্টেন্টের। মঙ্গলবার থেকেই ( ১ এপ্রিল ) বেয়ার মেটাল স্টেন্ট ১০ হাজার ৬৯৩ টাকা এবং ড্রাগ ইলিউটিং স্টেন্টের সর্বোচ্চ দাম ৩৮ হাজার ৯৩৩ হতে চলেছে। বিক্রেতাদের দ্রুত পুরনো স্টক শেষ করা নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (WB Chemist & Druggist Association)।

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...