Tuesday, May 26, 2026

পূর্ব বর্ধমানের নান্দুরে ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ আইসক্রিম বিক্রেতার বিরুদ্ধে

Date:

Share post:

সাত বছরের শিশুকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে উত্তাল পূর্ব বর্ধমানের নান্দুর এলাকা। ঘটনা তিন-চারদিন আগের। অভিযুক্ত ব্যক্তি আইসক্রিম বিক্রেতা। একটি ইটভাটায় আইসক্রিম বিক্রি করতে এসে এখানকার শিশুকন্যাকে লোভ যৌন নির্যাতন করেন বলে জানা যায়। এরপর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে ইটভাটায় কর্মরত শ্রমিকদের সন্দেহ হয়। পরিস্থিতি বেগতিক বুঝে ততক্ষণে চম্পট দেয় আইসক্রিম বিক্রেতা।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে ইটভাটার কর্মীরাই মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়। এরপর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College and Hospital) ভর্তি করা হয়। পাশাপাশি থানায় অভিযোগ করেন পরিবারের সদস্যরা। তদন্তে নেমে বর্ধমান মহিলা থানার আধিকারিকরা সোমবার সকালেই অভিযুক্ত সুভাষ বিশ্বাস ওরফে সাধু নামের ওই আইসক্রিম বিক্রেতাকে গ্রেফতার করেছেন।

 

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...