Sunday, April 5, 2026

ঘরের মাঠে প্রথম ম্যাচ পন্থের, দামি ক্যাপ্টেন শ্রেয়সের চমক চায় পাঞ্জাব

Date:

Share post:

আইপিএলের (IPL) মেগা নিলামে কয়েক মিনিটের জন্য সবথেকে দামি ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁকে কিনেছে পাঞ্জাব কিংস। আবার লখনৌ সুপার জায়েন্টসের (LSG) সবথেকে দামি প্লেয়ার এবং ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishav Panth)। এবার দুই সর্বাধিক মূল্যবান ক্যাপ্টেনের মস্তিষ্কের লড়াই আজ LSG-এর ঘরের মাঠে।

কেএল রাহুলকে (KL Rahul)ছেড়ে দিয়ে ঋষভ পন্থকে বেছে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। ২৭ কোটিতে তাঁকে কিনেছে এলএসজি। যদিও এখনও পর্যন্ত খুব বড় কিছু করে উঠতে পারেননি ঋষভ। ঘরের মাঠে প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাবকে হারাতে মরিয়া ক্যাপ্টেন- উইকেট কিপার-ব্যাটার। অন্যদিকে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব আহমেদাবাদের ব্যাটিং সহায়ক পিচে দ্বিতীয় সর্বাধিক স্কোর করে তাক লাগিয়ে দিয়েছে। ৯৭ রানের দাপুটে ইনিংস খেলেছেন ক্যাপ্টেন। স্বাভাবিকভাবেই বোলারদের ফেভারিট লখনৌ একানা স্টেডিয়ামে তাঁর চওড়া ব্যাটের ঝড় দেখতে চাইবেন ফ্যানেরা। পরিসংখ্যান বলছে এই মাঠে টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে গড় স্কোর ১৬৯। চলতি আইপিএলে এটাই প্রথম ম্যাচ। তাই পিচ কেমন আচরণ করবে তার গ্যারান্টি এখনই দেওয়া যাচ্ছে না। নজর থাকবে পাঞ্জাবের মার্কাসের দিকে। তিনি আবার এলএসজির প্রাক্তন প্লেয়ার। দুই দল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাকে খেলায় তা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...