Saturday, June 13, 2026

মোদীরাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ, বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

গুজরাটে বাজি কারখানায় প্রবল বিস্ফোরণের জেরে অন্তত ভেঙে পড়ল গোটা কারখানা। প্রাথমিকভাবে কারখানার ভাঙা অংশ থেকে পাঁচ জনের দেহ উদ্ধার হয়। হাসপাতালে মৃত্যু হয় আরও চারজনের। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বিস্ফোরণের (blast) পরে আগুন লেগে বহু মানুষ কারখানা চত্বরে আটকে পড়েন। সেই সঙ্গে ভাঙা অংশের তলাতেও অনেকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। শিল্পক্ষেত্র এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় কীভাবে বিস্ফোরক নিয়ে বাজি তৈরির অনুমতি দেওয়া হল, তা নিয়ে।

মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ গুজরাটের (Gujarat) বনসকণ্ঠ এলাকার দিশা শিল্পক্ষেত্র কেঁপে ওঠে প্রবল বিস্ফোরণের শব্দে। এরপরই সেখানে একটি বাজি (fire cracker) কারখানায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরপর সেখানে বিস্ফোরণের শব্দও শোনা যায়। দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে কারখানার কর্মীদের বাসস্থান এলাকাতেও। আগুনের কারণে জীবিত কর্মীরা আটকে পড়েন।

বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, যাতে কারখানার ছাদও ভেঙে পড়ে। সেই ভাঙা ছাদের তলায় আটকে পড়েন বহু মানুষ। জানান স্থানীয় জেলাশাসক। বাজি (fire cracker) তৈরির সময়ই বিস্ফোরণ (blast), না কি আগে আগুন লেগে যাওয়ার কারণে বিস্ফোরণ, তা নিয়ে এখনও ধন্দে দমকল বিভাগ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে বিস্ফোরণের আসল কারণ জানা সম্ভব নয় বলে জানানো হয় দমকলের তরফে। ঘটনাস্থল থেকে প্রথমে উদ্ধার হয় পাঁচজনের মৃতদেহ। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় চারজনকে। এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়, হাসপাতাল সূত্রে।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...