Sunday, April 5, 2026

বিরাটের পাখির চোখ ২০২৭ বিশ্বকাপ জয়

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ব্যাটিং করেছেন ।সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। এবার কি বিরাট কোহলির পাখির চোখ ২০২৭এর একদিনের বিশ্বকাপ। সম্প্রতি এক অনুষ্ঠানে বিরাটকে পরবর্তী লক্ষ্য নিয়ে কোহলি বলেন, আমার পরবর্তী লক্ষ্য সম্ভবত ২০২৭ বিশ্বকাপ জেতা।

অস্ট্রেলিয়া সফরে রানের খরা চলছিল। প্রবল সমালোচনার মুখে তার অবসর নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করে যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন বিরাট। ১২ বছর পর ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পিছনে বড় অবদান ছিল তার। শেষ কয়েকটা মাসে দুটো আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। প্রথমে টি-২০ বিশ্বকাপ ও পরে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার বিরাটের লক্ষ্য একদিনের বিশ্বকাপ জয়।

২০২৩ সালে দেশের মাটিতে আয়োজিত একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিরাটকে। সেই হতাশা তিনি পরের একদিনের বিশ্বকাপে মিটিয়ে নিতে চান।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...