Saturday, April 4, 2026

ছত্তিশগড়ের পরে মধ্যপ্রদেশ, গুলির লড়াইতে নিহত ২ নকশাল মহিলা

Date:

Share post:

ছত্তিশগড়ে একের পর এক নকশাল বিরোধী অভিযানে সাফল্য রাজ্য পুলিশের প্রশিক্ষিত বাহিনীর। এবার আরেক বিজেপি রাজ্য মধ্যপ্রদেশেও (Madhyapradesh) নকশাল বিরোধী অভিযানে সাফল্য। পুলিশের বিশেষ বাহিনীর অভিযানে নিহত দুই নকশালপন্থী (Naxals) মহিলা। বুধবার নকশাল বিরোধী অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রও।

বুধবার ভোর থেকে মধ্যপ্রদেশের মান্ডলায় (Mandla) নকশাল বিরোধী অভিযান চালায় মধ্যপ্রদেশের হক ফোর্স (Hawk Force)। মধ্যপ্রদেশ পুলিশের বিশেষ নকশাল দমন প্রশিক্ষিত বাহিনী এই হক ফোর্স। মান্ডলা জেলার বিছিয়া থানা এলাকার মুন্ডিদাদর জঙ্গলে অভিযান চালানো হয়।

অভিযান শেষে উদ্ধার হয় দুই নকশাল (Naxals) মহিলার দেহ। উদ্ধার হয়েছে একটি এসএলআর (SLR) বন্দুক, একটি সাধারণ আগ্নেয়াস্ত্র ও একটি ওয়্যারলেস সেট (wireless set)। স্থানীয় এলাকায় আরও লুকিয়ে থাকা নকশালদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে হক ফোর্স, জানায় মধ্যপ্রদেশ পুলিশ। গতমাসেও কানহা জাতীয় উদ্য়ান লাগোয়া জঙ্গলে এক নকশাল জঙ্গি নিহত হয় বাহিনীর অভিযানে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...