Saturday, April 4, 2026

মুকুন্দপুরে বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ!নিখোঁজ ছেলে ও পুত্রবধূ

Date:

Share post:

মহানগরীতে ফের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার ঘটনাস্থল মুকুন্দপুর (Mukundapur ) এলাকা। বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। মৃতরা হলেন দুলাল পাল (৬৫) ও রেখা পাল (৫৬)। বাবা-মাকে ফোনে না পেয়ে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন দম্পতির বিবাহিতা মেয়ে। তখনই বিষয়টি সামনে আসে। নিখোঁজ দুলালের ছেলে ও বৌমা। তদন্তে নেমেছে মুকুন্দপুর থানার পুলিশ।

যাদবপুর থানা (Jadavpur Police station area) এলাকার অন্তর্গত মুকুন্দপুরে ছেলে বৌমার সঙ্গে থাকতেন বৃদ্ধ দম্পতি। তাঁর মেয়ের অভিযোগ, মা-বাবাকে খুন করেছে ভাই সৌরভ পাল (Saurav Paul) ও ভাইয়ের বউ কল্যাণী মণ্ডল। মঙ্গলবার রাতেও বৃদ্ধ দম্পতিকে মারধর করা হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। বুধবার সকালে কারও সাড়া না মেলায় সন্দেহ হয় এলাকাবাসী। পুলিশ দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। মৃতের ছেলে সৌরভ পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। তাঁর স্ত্রী কল্যাণী একটি বেসরকারী অফিসে কাজ করেন।তবে এদিন সকালে বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির ডাইনিং রুমে দুলালকে ঝুলতে দেখা যায়। অন্যদিকে, স্ত্রী রেখার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বেডরুম থেকে। সুইসাইড নোটে আত্মহত্যার কথা লেখা থাকলেও প্রশ্ন উঠছে দুজনে আলাদা ঘরে গিয়ে নিজেদের শেষ করা সিদ্ধান্ত নেবেন কেন? তাহলে কি খুন করে তাদের ঝুলিয়ে দেওয়া হয়েছে? নিখোঁজ নিহত দম্পতির ছেলে ও পুত্রবধূর খোঁজ চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...