Tuesday, June 23, 2026

দক্ষিণবঙ্গে হাওয়া বদল! জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের 

Date:

Share post:

চৈত্রের চাঁদিফাটা গরমের মাঝেই সুখবর শোনাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে উপকূলের এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টির জেরে তাপপ্রবাহ (Heatwave) সামান্য কমলেও গরম থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই।

বুধবার সকাল থেকে রাজ্যের অধিকাংশ জেলায় পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দাপট বেড়েছে তবে হালকা হাওয়ার কারণে হাঁসফাঁস অবস্থা খানিকটা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রির ঘরে পৌঁছবে, পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি ছাড়াবে পারদ। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...