Saturday, April 4, 2026

১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস: তৃণমূল নেতাকর্মীদের সাড়ম্বরে পালনের নির্দেশ রাজ্য নেতৃত্বের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আবহে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Divas) পালিত হয়নি সাড়ম্বরে। তবে দ্বিতীয়বার গোটা রাজ্যে এই দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার নির্দেশ জারি তৃণমূল রাজ্য নেতৃত্বের। রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক নির্দেশিকা তৃণমূল নেতাকর্মীদের জন্য।

সমাজের সব স্তরের মানুষের মতামত নিয়ে ১ বৈশাখকে (Poila Boisakh) পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত বিধানসভায় গৃহীত হয়। ২০২৪-এর ১ বৈশাখ সেই অনুযায়ী প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। তবে নির্বাচনী আচরণবিধি থাকায় রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে সরকারিভাবে শুধু সেই দিবস পালিত হয়। এবছর রাজ্যের প্রতিটি জেলা, ব্লক থেকে বুথস্তরে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ জারি সুব্রত বক্সির।

রাজ্য নেতৃত্বের জারি করার নির্দেশিকায় জানানো হয়েছে, যেন গোটা রাজ্যে উপযুক্ত হোর্ডিং, ব্যানার দিয়ে এই দিবস পালনের ঘোষণা করা হয়। নববর্ষ উৎসব (Nababarsha) ও পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Divas) পালনের উৎসব সম্মিলিতভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, রক্তদান উৎসব ইত্যাদি জনহিতকর কর্মসূচির মধ্যে দিয়ে দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে প্রত্যেক উৎসব রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল’-এর মধ্যে দিয়ে শুরু করতে হবে এবং জাতীয় সংগীতের (National Anthem) মাধ্যমে শেষ করতে হবে, এমন নির্দেশ জারি হয়েছে।

এই অনুষ্ঠানে বিশেষভাবে স্থানীয় ছোটদের এবং সর্বোপরি কিশোর কিশোরীদের যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বাংলার অস্মিতার ওপর আলোকপাত করে তাদের উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়েছে। নির্দেশিকায় অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত (felicitation) করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...