Wednesday, March 25, 2026

কলকাতায় শুরু হল অঞ্চলে আঁচল কর্মসূচি, নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য

Date:

Share post:

১ এপ্রিল থেকে শুরু হয়েছে তৃণমুল মহিলা কংগ্রেসের ‘অঞ্চলে আঁচল’ (Anchale Anchal) কর্মসূচি। আগামী ১৫ মে পর্যন্ত দেড় মাসব্যাপী রাজ্যে জুড়ে এই বৃহত্তর কর্মসূচি চলবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন প্রকল্পগুলিতে মহিলারা কীভাবে উপকৃত হচ্ছেন সেকথা তুলে ধরতে ২৬-এর নির্বাচনের আগে শাসকদলের এই কর্মসূচি। বুধবার কলকাতা শহরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) উপস্থিতিতে শুরু হল এই কর্মসূচি।

কলকাতার প্রথম সভা হল দক্ষিণ কলকাতার (South Kolkata) ইয়াকুব পার্কে। উপস্থিত ছিলেন ৭ টি ওয়ার্ডের (ward) মহিলারা। কলকাতার কর্মসূচিগুলি মূলত ওয়ার্ড ভিত্তিক মহিলা সচেতনতায় নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের প্রকল্পগুলি ঠিক কীভাবে নারী ক্ষমতায়নের পথ দেখাচ্ছে, তা তুলে ধরছেন শীর্ষ নেতৃত্ব। বুধবার দক্ষিণ কলকাতায় কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এই কর্মসূচির অধীনে আগামীদিনে দক্ষিণ কলকাতায় (South Kolkata) ১২ টি এবং উত্তর কলকাতায় (North Kolkata) ৮টি সভা হবে। আগামী দেড়মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট হাজারটি সভা করবে মহিলা তৃণমূল কংগ্রেস।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...