Saturday, June 13, 2026

বাংলার মুকুটে নয়া পালক, নলেন গুড়ের সন্দেশ থেকে বারুইপুরের পেয়ারা পেল GI তকমা

Date:

Share post:

বাংলার মুকুটে নয়া পালক। নলেন গুড়ের সন্দেশ, বারুইপুরের পেয়ারা-সহ রাজ্যের ৭টি নতুন পণ্য একসঙ্গে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI তকমা পেয়েছে। এই স্বীকৃত পণ্যগুলির বিপণনে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। আগেও দার্জিলিং চা, সুন্দরবনের মধু, জয়নগরের মোয়া-সহ রাজ্যের বহু পণ্য GI তকমা পেয়েছে। এবার যে সাতটি পণ্য স্বীকৃতি পেল সেগুলি হল-
• নলেন গুড়ের সন্দেশ
• কামারপুকুরের সাদা বোঁদে
• মুর্শিদাবাদের ছানাবড়া
• বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু
• রাঁধুনিপাগল চাল
• বারুইপুরের পেয়ারা
• মালদহের নিস্তারি সিল্ক সুতো

গত বছরই খাদ্য, হস্তশিল্প, বস্ত্র, কৃষি-সহ বিভিন্ন ঐতিহ্যবাহী ২৪টি পণ্যের জন্য জিআই স্বীকৃতি আদায় করছে রাজ্য সরকার। তিনশোর বেশি আবিস্কারের পেটেন্ট হাশিল করেছে। এই দুই ক্ষেত্রে রাজ্যের সাফল্যের স্বীকৃতিস্বরূপ দুটি ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ড পেযেছে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধীন পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ। সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্য বিজ্ঞান দফতরের সচিব বিজয় ভারতীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...