Thursday, June 25, 2026

তীব্র গরমে ৩০ এপ্রিল থেকে স্কুলে গরমের ছুটি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বৈশাখ মাস আসতে এখনও ১২ দিন মতো বাকি আছে। এর মধ্যেই প্রখর দাবদাহে একপ্রকার অতিষ্ঠ গোটা রাজ্য। এবছরও নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করা হবে কিনা এই নিয়ে আলোচনা পর্ব চলেছে বিভিন্ন ক্ষেত্রে। অবশেষে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের বছরগুলির মতোই সাংবাদিক বৈঠক থেকে নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করে দিলেন।

৩০ এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। যদিও শিক্ষা দফতরের সূচি অনুযায়ী চলতি বছর গরমের ছুটি ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলার কথা। অর্থাৎ, ১১ দিনের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গ গ্রীষ্মপ্রধান রাজ্যে এবং ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়ছে বেশ কিছু পড়ুয়া। আজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে, ১২ দিন এগিয়ে এল ছুটি।

প্রসঙ্গত, গত বছরও নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করা হয়। ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা ঠিক হলেও তীব্র দাবদাহের ফলে ২১ এপ্রিল থেকেই স্কুল বন্ধ হয়ে যায় এবং ২ জুন পর্যন্ত চলে। এবারও ছুটি শুরু হয়ে যাচ্ছে ৩০ এপ্রিল থেকে। কবে স্কুল খুলবে, সেটা অবশ্য এখনও জানা যায়নি।

 

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...