Monday, March 16, 2026

এবার মুম্বই ছেড়ে গোয়ায় যোগ দিচ্ছেন সূর্যকুমার যাদব

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ফর্মে ফিরেছেন।এর মধ্যেই হঠাৎ করে সূর্যকুমারকে নিয়ে এমন একটি খবর সামনে এসেছে, যা সবাইকে চমকে দিয়েছে। শোনা যাচ্ছ, সূর্যকুমার যাদব মুম্বই ছাড়তে পারেন। তবে এই দলটি মুম্বই ইন্ডিয়ান্স নয়, মুম্বই ক্রিকেট টিম।আইপিএল ছাড়াও আগামী ঘরোয়া মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে কয়েকটি দল। তাদের মধ্যে একটি হল গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন, যারা নতুন মরশুমের জন্য দলকে শক্তিশালী করে গড়ে তুলতে ব্যস্ত। গোয়া ক্রিকেট দল আগামী রঞ্জি ট্রফি মরশুমের জন্য এলিট গ্রুপে পৌঁছতে চাইছে। এমন পরিস্থিতিতে, গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন শক্তিশালী একটি দল তৈরি করতে চাইছে। তার জন্য দক্ষ, অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

জানা গিয়েছে, গোয়া অ্যাসোসিয়েশন এই বিষয়ে মুম্বই ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আলোচনা চলছে বলে খবর। শুধু সূর্যকুমারই নয়, মুম্বই ইন্ডিয়ান্সে তার সতীর্থ এবং ঘরোয়া সার্কিটে হায়দরাবাদ ক্রিকেট দলের অধিনায়ক তিলক বর্মার সঙ্গেও যোগাযোগ করেছেন গোয়ার ক্রিকেট কর্তারা। এই দুই খেলোয়াড় কি গোয়ায় যোগ দেবেন? তা আগামী দিনে স্পষ্ট হয়ে যাবে।

গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সেক্রেটারি শম্ভা দেশাই জানিয়েছেন, জিসিএ (GCA) দেশের বিভিন্ন রাজ্যের দলের সঙ্গে যুক্ত অনেক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছে। যশস্বী জয়সওয়ালের গোয়া যাওয়ার খবরের পরই এই সমস্ত তথ্য সামনে এসেছে। বুধবার যশস্বী জয়সওয়ালের গোয়াতে যোগ দেওয়ার চাঞ্চল্যকর খবরে উত্তাল ভারতীয় ক্রিকেট মহল। জানা গিয়েছে, যশস্বী জয়সওয়াল মুম্বই ক্রিকেট দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং গোয়াতে যোগ দিতে চান। জয়সওয়াল এর জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে ছাড়পত্র (এনওসি) চেয়ে আবেদন জানিয়েছেন।

 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...