Saturday, June 27, 2026

আজ সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা

Date:

Share post:

যোগ্য অযোগ্যর জট কাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC ) ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ কী, নির্ধারিত হবে আজ। বুধবার মামলার শুনানিতে জানানো হয়েছে যে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করবে। সুপ্রিম রায়ের দিকে তাকিয়ে গোটা রাজ্য।

কমিশনের নিয়োগ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল। ফলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি যায়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যায় রাজ্য, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং মামলাকারীদের একাংশ। হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন তাঁদের চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টে (SC) এই মামলার শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশন বারবার জানিয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব। পাশাপাশি রাজ্য সরকারের (Govt of WB) তরফেও জানানো হয়, এত জন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়তে পারে। এসএসসির আইনজীবী জানিয়েছিলেন, ‘র‌্যাঙ্ক জাম্প’ এবং প্যানেল-বহির্ভূত নিয়োগের তথ্য তাঁদের কাছে রয়েছে। এবার সব রিপোর্ট জমা দেওয়ার পর কী রায় ঘোষণা করে দেশের শীর্ষ আদালত আজ সেদিকে নজর থাকবে।

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...