Wednesday, June 24, 2026

রাজ্যপালের ভূমিকায় ক্ষুদ্ধ শীর্ষ আদালত! দু সপ্তাহের মধ্যে উপাচার্য নিয়োগ শেষ করার নির্দেশ

Date:

Share post:

চলবে না কোনও অজুহাত, আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কাজ শেষ করতে হবে আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে৷ বুধবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এই নির্দেশ অমান্য করা হলে বাকি থাকা বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগের কাজ শেষ করবেন তাঁরাই, বুধবার সাফ জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং৷

উল্লেখ্য, রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের খালি থাকা পদের মধ্যে কতগুলিতে উপাচার্য নিয়োগের কাজ শেষ করা হয়েছে? বুধবার সুপ্রিম শুনানি চলাকালীন রাজ্যপাল তথা আচার্যের আইনজীবী জয়দীপ মজুমদারের কাছে জানতে চান সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত৷ আইনজীবী জয়দীপ মজুমদার আদালতকে জানান, ১৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কাজ হয়ে গেছে, বাকি আছে ১৭টি৷ এই সময়েই রাজ্য সরকারের তরফে সওয়াল করার জন্য উপস্থিত বর্ষীয়ান আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, জানুয়ারি মাসেই উপাচার্য নিয়োগের কাজ শেষ করার কথা ছিল, কিন্ত্ত তা করা হয়নি৷  বর্ষীয়ান আইনজীবীর কথা শুনেই উপাচার্য নিয়োগের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শীর্ষ আদালতের দুই বিচারপতি৷ কোনওভাবেই এই নির্দেশের অন্যথা চাননা তাঁরা, রাজ্যপাল তথা আচার্যের আইনজীবীকে বোঝানো হয়েছে সেকথাও৷  দু সপ্তাহ পরে নির্ধারিত শুনানিতে তাঁরা সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখবেন, এদিন জানিয়ে দিয়েছে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ৷

আরও পড়ুন –  দীর্ঘ বিতর্কের পর বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...