Saturday, April 4, 2026

উচ্চশিক্ষার ‘Gateway’তে পড়াবেন কারা? চাকরি বাতিলে পড়ুয়াদের নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল ২৬ হাজারের। আর তার সঙ্গে সঙ্কটে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা। এত শিক্ষক-শিক্ষিকা (School Teacher) শুক্রবার থেকে স্কুল না গেলে পড়াবেন কারা? কারাই বা দেখবেন মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের খাতা? এই নিয়ে বৃহস্পতিবার, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তোলেন, ”২৬ হাজারের চাকরি বাদ দিয়ে দেওয়া হয়, তা হলে স্কুলে (School) পড়াবে কে?”

এদিন খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী জানান ২৬ হাজারের মধ্যে কতজন শিক্ষক-শিক্ষিকা ক্লাস নাইন-টেন, ইলেভেন-টুয়েলভে পড়াতেন। বলেন, “যাঁদের বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে ১১৬১০ জন ক্লাস নাইন-টেনে পড়াতেন। ৫৫৯৬ জন ক্লাস ইলেভেন-টুয়েলভে পড়াতেন। বাকিরা অন্য ক্লাসে।“ এর পরেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমত বলেন, “আপনারা জানেন, নাইন-টেন, ইলেভেন-টুয়েলভ ভীষণ গুরুত্বপূর্ণ। এটি উচ্চশিক্ষার ‘Gateway’। ২৬ হাজারের চাকরি বাদ দিয়ে দেওয়া হয়, তা হলে স্কুল পড়াবে কে!” একই সঙ্গে মমতা বলেন, ২৬ হাজারের মধ্যে অনেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের খাতা দেখছেন। সেই বিষয়টির কী হবে!
আরও খবর: ধৈর্য হারাবেন না, পাশে আছি: ইনডোরে চাকরিহারাদের সমাবেশে থাকবেন, জানালেন মমতা

তীব্র ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, “এতগুলো শিক্ষকের ভবিষ্যৎ! ভুলে যাবেন না, এরা সবাই স্কুলের শিক্ষক। শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়া কি বিজেপির টার্গেট?”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...