Friday, June 5, 2026

এবার পিচ বিতর্কে মুখ খুলল বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজিদের কোন পরামর্শ?

Date:

Share post:

এবার পিচ বিতর্কে মুখ খুলল বিসিসিআই।কেননা, চলতি আইপিএলে পিচ নিয়ে খুশি নয় অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে সবার প্রথমে পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খানও পিচ নিয়ে খুশি নন। একে একে প্রতিটা দলই আইপিএলে ঘরের মাঠের সুবিধা নিয়ে মুখ খুলছে। অজিঙ্ক রাহানে জানিয়েছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি হোম অ্যাডভান্টেজ পাননি। পাল্টা ইডেনের পিচ কিউরেটর নিজের মত প্রকাশ করেন। এতে প্রাক্তন ক্রিকেটাররা ঢুকে অনেকে কেকেআরকে ইডেন ছাড়ারও পরামর্শ দেন।

বিসিসিআই এর মতে, মরসুম শুরুর আগে পিচ প্রস্তুতকারকদের সঙ্গে ভাল করে কথা বলে নেওয়া উচিত ছিল দলগুলির। মরসুমের মাঝে এই ধরনের অভিযোগ করা উচিত নয়।দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে। কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারকের মধ্যে আলোচনা হওয়া উচিত। আর সেটা মরসুম শুরু হওয়ার আগে হওয়া উচিত।

অন্যদিকে লখনৌ মেন্টর জাহির খান পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর জানিয়েছিলেন, লখনৌতে যে পিচ তৈরি করা হয়েছিল সেটা ঘরের মাঠের শক্তি অনুযায়ী তৈরি করা হয়নি। ম্যাচের ফলে সেটা প্রমাণও পাওয়া গিয়েছে। লখনৌয়ের অভিযোগ নিয়ে এক বোর্ড কর্তা বলেন, লখনৌয়ের বিষয়ে কিছু বলার আগে পিচের চরিত্রটা জানতে হবে। পিচটাই স্লো। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, পুরো টুর্নামেন্টে পিচে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে। এটা সব পিচের জন্য প্রযোজ্য।

আর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভাইজ্যাগে নিজেদের প্রথম দুটো ম্যাচের পিচ নিয়ে দিল্লি ক্যাপিটালস খুশি নয়। যদিও প্রকাশ্যে কিছু বলেনি ফ্র্যাঞ্চাইজি।বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি বা প্লেয়ার পিচ নিয়ে কিছু বলতে পারবে না। কিউরেটর পিচ তৈরি করবেন স্পিন ও পেসের মধ্যে ভারসাম্য রেখে।কিন্তু তার পরেও বিভিন্ন মাঠে ঘরের দলের সুবিধা অনুযায়ী পিচ তৈরি হয়। চেন্নাইয়ে সেই ছবি দেখা গিয়েছে। সেই কারণেই হয়তো রাহানে বা জাহির অভিযোগ করেছেন।

 

 

Related articles

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...