Saturday, June 20, 2026

ডিএলএড মামলায় ডিভিশন বেঞ্চের খারিজ সুপ্রিম আদালতে, প্রাথমিকে ২৩০০ শিক্ষক নিয়োগ রাজ্যে

Date:

Share post:

২৬ হাজার চাকরি বিতর্কের মাঝেই এবার ডিএলএড মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার ফলে প্রাথমিকে প্রায় ২৩০০ শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ জানিয়েছে ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড পাশ করেনি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ১১,৭৫৮ পদের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ২০২০-২০২২ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। সেই সময় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানায় মামলাকারীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এরপরই বাধে বিপত্তি। নির্ধারিত কোর্স শেষ না করে কীভাবে প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলে কোর্টের দ্বারস্থ হন ২০২০ সালের আগের প্রশিক্ষিতরা। এরপর তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার (Subrata Talukdar) এবং সুপ্রতিম ভট্টাচার্যের (Supratim Bhattacharya) ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে দেয়। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে।সেই মামলাতেই এদিন বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ জানাল, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড পাশ করেনি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের পথে রাজ্য সরকার (Govt of WB)।

 

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...