Saturday, June 20, 2026

চারদিন গা ঢাকা দেওয়ার পর অবশেষে গ্রেফতার ঢোলাহাট বাজি বিস্ফোরণে অভিযুক্ত তুষার

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার (Patharpratima, Dholahat) ঢোলাহাট থানার অন্তর্গত রায়পুরের তৃতীয় ঘেরি এলাকার বাজি বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার কারখানার মালিক তুষার বণিক (Tushar Banik)। তাঁর দাদা চন্দ্রকান্ত বণিককে (Chandrakanta Banik) আগেই গ্রেফতার করা হয়েছিল। চার দিন ধরে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত তুষার। অবশেষে শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। আজই কাকদ্বীপ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গত ৩১ মার্চ রাতে আচমকাই ঢোলাহাটে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুই সদ্যোজাতসহ চার নাবালক রয়েছে। প্রথমে জানা যায় অভিযুক্ত চন্দ্রকান্ত এবং তুষারের কাছে বাজি ব্যবসা লাইসেন্স ছিল। পরে অবশ্য পুলিশ জানিয়েছে কোনও বৈধ অনুমতি ছাড়াই এই ব্যবসা চালানো হচ্ছিল। প্রাথমিকভাবে দুজনেই নিখোঁজ ছিলেন, তবে প্রথমে ধরা পড়েন চন্দ্রকান্ত। এবার পুলিশের হাতে ধরা পড়ল আরেক অভিযুক্ত তুষার। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছেন স্থানীয়রা।

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...