Saturday, June 20, 2026

বলিউড অভিনেতা মনোজ কুমারের প্রয়াণে শোকবার্তা বাংলার মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

সাতাশি বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার (Manoj Kumar)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তাঁকে ‘ভারত কুমার’ও বলা হত, তাঁর মাতৃভূমির প্রতি যে ভালোবাসা তা তিনি ছবিতে ফুটিয়ে তুলতেন। তাঁর মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।”

দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন ‘গুমনাম’ অভিনেতা। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে মনোজের। শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে বলে অভিনেতার পরিবার সূত্রে জানা গেছে।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...