Saturday, June 20, 2026

দিঘায় ঢেউ সাগর পার্ক ভাঙায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

সৈকত নগরী দিঘায় ঢেউ সাগর পার্ক (Dheusagar Park, Digha) ভাঙায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা ভেঙ্গে এই পার্ক তৈরি করা হয়েছিল বলে তা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যায় রাজ্য। অবশেষে বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) বেঞ্চ জানিয়ে দিল আগামী ৩০ জুন পর্যন্ত ঢেউ সাগর পার্ক ভাঙায় স্থগিতাদেশ জারি থাকবে।

দিঘার (Digha) অন্যতম আকর্ষণ ‘ঢেউ সাগর’ অ্যামিউজমেন্ট পার্ক। বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প গড়ে ওঠার পর থেকেই বহু মানুষের সমাগম হয়েছে এই পার্কে। খুব অল্প সময়ের মধ্যেই সৈকত নগরীর পর্যটকদের কাছে এই পার্ক জনপ্রিয় হয়ে উঠেছে। ২০১৯ সালের ডিসেম্বরে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) উপলক্ষ্যে সেখানে থিম পার্কের পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনিই ‘ঢেউ সাগর’ নামকরণ করেছিলেন। করোনা বিধি শিথিল হওয়ার পর থেকে এই পার্কের কাজ শুরু হয়। পুরো প্রকল্পটি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) বাস্তবায়িত করেছে।সমুদ্র সৈকতে বিভিন্ন রাইড এবং সুবিধা রয়েছে। পার্কের মঞ্চে সপ্তাহান্তে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এই থিম পার্ক তৈরি করতে গিয়ে পরিবেশ বিধি ভাঙা হয়েছে বলে এনজিটি-তে মামলা করেছিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। জাতীয় পরিবেশ আদালত পার্ক ভেঙে ফেলার কথা বললেও তাতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

 

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...