Friday, June 19, 2026

কেন্দ্রের সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী: প্রতিবাদে সোচ্চার দেশ বাঁচাও গণমঞ্চ

Date:

Share post:

বিজেপি আমলের বাংলা বঞ্চনা ব্রিটিশ আমলকে মনে করিয়ে দেয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে (federal structure) উড়িয়ে দিয়ে বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের এই মনোভাবের তীব্র বিরোধিতা দেশ বাঁচাও মঞ্চের সদস্যদের। সেইসঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি একের পর এক কেন্দ্রীয় সংস্থার দফতর বাংলা থেকে সরিয়ে ফেলার প্রতিবাদে শামিল গণমঞ্চ।

যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ভারত সরকার ও রাজ্য সরকারের সম্পর্ক বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে। মৌলালি যুব কেন্দ্র এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা স্বাধীনতার পূর্ববর্তী (pre-Independence) সময়ের উল্লেখ করেন। সেই সময়ে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠা নিয়ে একাধিক বিতর্কের পরে গান্ধীজি (Mahatma Gandhi) বলেছিলেন, কেবলমাত্র একটি ফেডারেল সংবিধানই (Federal Constitution) ভারতের মতো দেশে কার্যকরী হতে পারে। ১৯৫০ এর পরবর্তীতে সেই ধারণা ও বক্তব্যকেই মর্যাদা দিয়ে আজও ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরই প্রতিষ্ঠিত। এদিন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পুর্ণেন্দু বসু, সমীর পুততুণ্ড, রণবীর সমাদ্দার, শিবাজীপ্রতিম বসু, উদয়ন বন্দ্যোপাধ্যায়, অরূপ শঙ্কর মৈত্র।

আলোচনায় বর্তমান কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাবকে তুলে ধরা হয় সংবিধানের প্রস্তাবনার মূল শব্দগুলির মধ্যে দিয়ে। যেখানে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানেই বক্তাদের বক্তব্যে উঠে আসে, বাংলাকে বঞ্চনায় বিগত পাঁচ বছরে কেন্দ্র সরকার মাত্র ৬ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দিয়েছে। বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে ১১ লক্ষ ৩৬ হাজার বাড়ি তালিকা অনুমোদন করলেও সেই টাকা এখনও দেয়নি কেন্দ্র সরকার। ১০০ দিনের কাজ (MGNREGS), আবাস যোজনা (Banglar Bari), গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পে রাজ্যের ১ লক্ষ ২০ হাজার কোটি বকেয়ার উল্লেখ করেন বক্তারা।

বর্তমান পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী বারবার রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার তথ্য তুলে ধরেছেন, প্রতিবাদও জানিয়েছেন। গণমঞ্চের বক্তাদেরও বাংলার বঞ্চনা নিয়ে একই মত। তবে তার পাশাপাশি তাঁরা উল্লেখ করেন একাধিক কেন্দ্রীয় সংস্থার দফতরের প্রসঙ্গ। সেল (SAIL), সিপিডব্লিউডি (CPWD) ইস্টার্ন রিজিয়ন থেকে কলকাতা জাতীয় গ্রন্থাগার, আকাশবাণী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার উল্লেখ করে তীব্র প্রতিবাদ করেন গণমঞ্চের সদস্যরা।

যেভাবে এক দেশ এক ভোট (One Nation One Election) প্রণয়ন করে কেন্দ্রের বিজেপি সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার ষড়যন্ত্র করেছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয় দেশ বাঁচাও গণ মঞ্চের পক্ষ থেকে। তাঁদের দাবি নির্বাচনী গণতন্ত্রের পবিত্রতা রক্ষা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার প্রশ্নে এই প্রস্তাবটি বিভিন্নভাবে বিপদজনক। গণতন্ত্র রক্ষা করার জন্য যদি খরচ বাড়ে তাতে আপত্তি কিসের, প্রশ্ন দেশ বাঁচাও গণমঞ্চের।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...