Friday, June 19, 2026

দিনেদুপুরে রাজারহাটে শুটআউট! কড়া ব্যবস্থার বার্তা ফিরহাদের

Date:

Share post:

দিনেদুপুরে রাজারহাটে শুটআউট! নারায়ণপুরের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। এলাকায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ। এনিয়ে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গুলি চালানোর খবর ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ (Police)। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

অভিযোগ, নারায়ণপুর এলাকায় ইদের নিমন্ত্রণ নিয়ে অশান্তির সূত্রপাত। ইদ উপলক্ষে স্থানীয় বাসিন্দা শেখ আজাদ প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) আমন্ত্রণ জানান। স্থানীয় অভিযোগ, তা নিয়েই রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Taposh Chatterjee) ক্ষুব্ধ হন। শেখ আজাদকে তিনি কটাক্ষও করেন বলে দাবি স্থানীয়দের। তার প্রতিবাদ করেন শেখ আজাদ ও তাঁর সঙ্গীরা।

এদিন দুপুরে আচমকা আজাদের পরিবারকে টার্গেট করা হয়। তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ হয় বলে অভিযোগ। আজাদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। স্থানীয়দের অভিযোগ, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীরাই এই হামলা চালিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ (Police)। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গুলি চালিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। কে বা কারা হামলা চালাল খতিয়ে দেখছে পুলিশ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করা হবে। দুষ্কৃতীদের কোনও ভাবেই রেয়াত নয়। রাজনীতির রং না দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর:  রামনবমীতে স্পর্শকাতর এলাকার কোথায় কোন অফিসার, তালিকা প্রকাশ ভবানীভবনের

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...