Saturday, June 20, 2026

রামনবমীতে স্পর্শকাতর এলাকার কোথায় কোন অফিসার, তালিকা প্রকাশ ভবানীভবনের

Date:

Share post:

রামনবমী দরজায় কড়া নাড়ছে। আগামী ৬ এপ্রিল রবিবার রাম নবমী (Ram Navami 2025)।আগামী ৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত রাজ্যের কোনও পুলিশ কর্মীকে ছুটি দেওয়া যাবে না। এবার এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশ। অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা) এই নির্দেশ জারি করেছেন। এবার এডিজির (আইন ও শৃঙ্খলা) তরফে রামনবমীকে কেন্দ্র করে ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল, রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবেন, তার তালিকা প্রকাশ করা হল। ভবানীভবন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া শহর ও গ্রামীণ, ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারের জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

সেই প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ৫ থেকে ৭ এপ্রিল, হাওড়া সদরের দায়িত্বে থাকবেন মোট ৬ জন অফিসার। এদের মধ্যে থাকবে আইজি পদ মর্যাদার একজন অফিসার, তিনজন ডিআইজি এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার।একইভাবে তালিকার অন্যান্য স্পর্শকাতর এলাকায় নজরদারিতে থাকবেন বিশেষ পদ মর্যাদার অফিসাররা।

উল্লেখ্য, অতীতে রামনবমীর দিন রাজ্যের নানান এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল।সেই এলাকাগুলি চিহ্নিত করে, এবারে বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করেছে নবান্ন। আসলে বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে রামনবমীকে কেন্দ্র করে এবারে বাড়তি কর্মসূচি নিয়েছে বিজেপি। এমন পরিস্থিতিতে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কাও করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সে কারণেই পুলিশের বাড়তি নজরদারির ব্যবস্থা।

কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ প্রশাসন। হাইকোর্টও রীতিমতো শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছে। সেই শর্ত মেনেই মিছইল করতে হবে। এমনকী, মিছিলে কতজন থাকতে পারবেন, কোন সংঘঠন কখন মিছিল করবে তাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত।

 

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...