Saturday, June 20, 2026

মর্মান্তিক, মধ্যপ্রদেশে কুয়ো পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের বলি ৮

Date:

Share post:

দিন কয়েক পরেই মেলা। আর তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।কুয়ো পরিষ্কার করতে নেমেছিলেন তিন গ্রামবাসী। কিন্তু কুয়োর ভিতরে বিষাক্ত গ্যাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারা। প্রতিবেশীরা বিপদে বুঝতে পারেন। বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন আরও পাঁচ জন।কিন্তু শেষ রক্ষা হয়নি।বিষাক্ত গ্যাসের বলি হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনেরই। মর্মান্তিক এই ঘটনায় মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায় শোকের ছায়া নেমে এসেছে। এরই পাশাপাশি, ফের প্শ্ন উঠেছে যে সুরক্ষাকবচ ও সতর্কতার কথা বারবার বলা হলেও, কেউই যে তার ধার ধারেন না, এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ।বিষয়টি নিয়ে গোটা দেশের চিত্রটা কিন্তু মোটামুটি একই।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার কোন্ডাবত গ্রামে গাঙ্গৌর উৎসব ছিল। গ্রামেই একটি বড় কুয়ো রয়েছে। সেটির জল ব্যবহার করা হয় না। গ্রামে কোনও পুজো হলে বা উৎসব হলে প্রতিমা এবং যাবতীয় জিনিস ওই কুয়োয় ফেলা হয়।জানা গিয়েছে, গাঙ্গৌর উৎসবের আগে বৃহস্পতিবার সকালে ওই কুয়োটি পরিষ্কার করার জন্য নেমেছিলেন জনা তিনেক বাসিন্দা। কিন্তু কুয়োতে নামার পর বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তারা। অসুস্থ হয়ে যাওয়ায় তিনজনই ডুবতে বসেছিলেন। সেটা দেখার পরেই তাদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েন আরও পাঁচজন গ্রামবাসী।।কিন্তু কুয়োয় নেমে তারাও বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। মোট আটজন কুয়োয় নেমেছিলেন। কেউই বেঁচে ফেরেননি। সঙ্গে সঙ্গে খবর পেয়ে পুলিশ এবং দমকল আসে। কিন্তু উদ্ধারকাজ শুরুর আগেই ওই আটজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কুয়োয় বেশি জল ছিল না। কুয়োটি কাদা এবং পাঁকে ভর্তি ছিল। সেই কারণে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল।

পুরো ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন তিনি।দমকল সূত্রে অভিযোগ করা হয়েছে, বারবার সরকক্ষা নিয়ে কুয়োতে নামার কথা বলা হলেও, কেউই তাতে কর্ণপাত করছেন না। অথচ একাধিক প্রাণ এভাবে চলে যাচ্ছে।

 

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...