Wednesday, June 24, 2026

MI -এর বিরুদ্ধেও নোটবুক সেলিব্রেশন, ফের শাস্তি দ্বিগ্বেশের! জরিমানা করা হলো পন্থকেও

Date:

Share post:

আইপিএলের আদর্শ আচরণ বিধি ভঙ্গ করে ফের জরিমানার মুখে পড়লেন দ্বিগ্বেশ রাঠি। PBKS ম্যাচের পর মুম্বই ম্যাচেও নোটবুক সেলিব্রেশন করে দুই ম্যাচ মিলিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকার বেশি জরিমানা দিতে হলো LSG স্পিনারকে। স্লো ওভার রেটের কারণে ঋষভ পন্থকে (Rishav Panth) ১২ লক্ষ টাকা জরিমানা করেছেন ম্যাচ রেফারি শ্রীনাথ।

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে দিল্লি রঞ্জি দলের সতীর্থকে আউট করার পর নোটবুক সেলিব্রেশন করতে দেখা গেছিল দ্বিগ্বেশকে। পাঞ্জাবির বিরুদ্ধে ম্যাচে ফির ২৫ শতাংশ অর্থাৎ ১ লক্ষ ৮৭ হাজার টাকা জরিমানা দিতে হয় তাঁকে। কিন্তু শুক্রবারের ম্যাচেও সেই একই কাণ্ড ঘটালেন। এবার দিতে হবে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা। দ্বিতীয়বার একই অপরাধ করলে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হবে তাঁকে। অন্যদিকে দলের মালিকের কাছ থেকে যতই প্রশংসা পান না কেন, মুম্বাইয়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় শাস্তি হিসেবে বারো লক্ষ টাকা জরিমানা দিতে হবে অধিনায়ক পন্থকে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...