Wednesday, June 24, 2026

যাদবপুর রামনবমী বিতর্ক এবিভিপি-র: ‘খবরে ভেসে থাকা’ কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

রামনবমীর মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভিতরে করা নিয়ে ২০২৪ সাল থেকে বিতর্ক তৈরির চেষ্টা বিজেপির। ধর্মীয় মিছিলের অনুমতি দাবি করে এবারও এবিভিপি (ABVP) দ্বারস্থ কর্তৃপক্ষের। তবে উপাচার্যের অনুপস্থিতিতে সেই মিছিলের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই নিয়ে ফের রাজনীতি করে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠনের। যদিও গোটা আলোচনাকেই বিজেপির ‘খবরে ভেসে থাকার চেষ্টা’ করে কটাক্ষ রাজ্যের শাসকদলের।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমী (Ramnavami) উদযাপনের অনুরোধ করে কর্তৃপক্ষকে চিঠি লেখে ২৮ মার্চ। শনিবার কর্তৃপক্ষ পড়ুয়াদের জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্থায়ী উপাচার্যের (Vice-chancellor) অনুপস্থিতিতে সেই অনুমতি তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আর তাতেই অসন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের এবিভিপি (ABVP) সমর্থক পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়কে বদনাম করতে তাঁরা ঢাল হিসাবে আবার ব্যবহার করেছে যাদবপুরের বাম ছাত্রদের।

এবিভিপি ছাত্র সংগঠনের দাবি, এপ্রিলের ৩,৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনৈতিক কর্মসূচি করেছে এসএফআই (SFI)। সেই সঙ্গে ক্যাম্পাসে ইফতার (Iftar) পালনের বিষয়টিও উল্লেখ করে তারা। অনুমতি না পেয়ে বামেদের দিকে দায় ঠেলায় ফের একবার রাম-বাম আঁতাঁত স্পষ্ট হয়েছে বলে দাবি রাজ্যের শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, এরা দুজন ভাই ভাই। এরা হিসাব করে অনুষ্ঠান করে। আমরা একটু করতে যাব, তোরা বাধা দিবি। আবার তোরা করতে যাবি, বাধা দেব। বিজেপি-সিপিআইএম (BJP-CPIM) ভাই ভাই। আমরা একটু খবরে ভেসে থাকতে চাই, কারণ আমাদের জনভিত্তি নেই।

বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের এই বার্তাকেই প্ররোচনামূলক বলে দাবি তৃণমূলের। কুণাল ঘোষ স্পষ্ট বলেন, জোর করে কোনও জায়গায় অশান্তি করে রামনবমী (Ramnavami) পালন করা যায় না। আবার যদি কেউ নিয়ম মেনে পালন করতে চায় তাকে বাধা দেওয়ার কোনও যুক্তি নেই। ফলে দুটোই প্ররোচনামূলক। রামনবমী পালন করতে গিয়ে হিংসা ছড়ানো আর রামনবমী পালন করতে দেব না – দুটোই প্ররোচনামূলক। শান্তিতে যে যার কর্মসূচি করুক।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...