Saturday, April 4, 2026

হাওড়ার থার্মোকল কারখানায় আগুন, পুড়ে মৃত্যু শ্রমিকের

Date:

Share post:

হাওড়ার আন্দুলে (Andul) একটি থার্মোকলের কারখানায় (thermocol factory) আগুন লাগে শনিবার দুপুরে। আগুনের তীব্রতায় ভেঙে পড়ে কারখানার টিনের চাল। সেখানেই আটকে পড়ে মৃত্যু হয় কারখানার এক শ্রমিকের। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই কারখানায় আগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল। বারবার একই কারখানায় আগুন লাগায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের।

আন্দুল রোডের (Andul road) ধারে আলমপুর মোড়ে একটি থার্মোকলের থালা বাটি তৈরির কারখানা রয়েছে। শনিবার তিনটা নাগাদ সেখানে আগুন লাগে। সেই সময় কারখানায় আকাশ হাজরা ও আরও এক শ্রমিক কাজ করছিল। থার্মোকল (thermocol) গলানোর তাপের তীব্রতা বেশি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে বলে দাবি ওই কর্মীর। আগুনের তাপে টিনের চাল ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে যান আকাশ হাজরা নামে ওই শ্রমিক।

স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী (fire brigade)। আগুন নেভার পরই ভাঙা সেডের নিচে থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় আকাশকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...