Saturday, April 4, 2026

কানাডায় কুপিয়ে হত্যা ভারতীয় নাগরিককে! গ্রেফতার ১ সন্দেহভাজন

Date:

Share post:

কানাডার মাটিতে কুপিয়ে খুন এক ভারতীয়কে! এই ঘটনায় ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ভারতীয় দূতাবাসের তরফে মৃতের পরিবারকে সব রকম সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে। তদন্ত করছে পুলিশ।

ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে একজন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা মৃতের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদানের জন্য স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখছি।”

এছাড়া, রকল্যান্ড এলাকার বাসিন্দারা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং পুলিশি নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এর আগে কানাডায় এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়, যা নিয়ে ভারতের পক্ষ থেকে খলিস্তানিদের হুমকি এবং কানাডায় ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপিত হয়েছে।

আরও পড়ুন – কেন গেল ২০,৪৫০ জনের চাকরি: প্রশ্ন চাকরিহারা যোগ্যদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...