Saturday, April 4, 2026

রোমাঞ্চকর ম্যাচে হার্দিকের মুম্বইয়ের বিরুদ্ধে লখনউয়ের দুরন্ত জয়

Date:

Share post:

আইপিএলে লখনউ সুপার জায়ান্টস (LSG) মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) ১২ রানে পরাজিত করেছে। এই রোমাঞ্চকর ম্যাচে মুম্বই ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। এলএসজি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৩/৮ রান তুলেছিল। মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেন।

ম্যাচের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। হার্দিক পান্ডিয়া টসের সময় জানান, তাঁদের দলের তারকা ওপেনার রোহিত শর্মা হাঁটুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না। এলএসজি-র অধিনায়ক ঋষভ পন্থ আবারও ব্যাট হাতে ব্যর্থ হন, মাত্র ২ রান করে আউট হন। তবে, মিচেল মার্শ এবং এইডেন মার্করামের অসাধারণ ব্যাটিং দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়।

ম্যাচ ছিল মুম্বইয়ের হাতের মুঠোয়। কিন্তু সেখান থেকে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস। শেষ ওভারে নায়ক হয়ে উঠলেন আবেশ খান। মুম্বই জার্সিতে সেঞ্চুরি ম্যাচে নেমেছিলেন সূর্যকুমার যাদব। রান তাড়ায় ৪৩ বলে ৬৭। দুর্দান্ত একটা ইনিংস উপহার দেন। কিন্তু স্কাই আউট হতেই লখনউ শিবিরে আশার আলো। তিলক ভার্মার সঙ্গে ক্রিজে তখনও মুম্বই ইন্ডিয়ান্স ক্য়াপ্টেন হার্দিক পান্ডিয়া উপস্থিত। ফলে যতক্ষণ না ম্যাচের শেষ ডেলিভারিটা ঠিকঠাক হচ্ছে, কেউ বলতে পারে না, রেজাল্ট কোন দিকে যাবে।

ওভারের প্রথম ডেলিভারিতে ছয় এলে, যে কোনও বোলার চাপে পড়তে বাধ্য। আর এমন পরিস্থিতিতে হার্দিকের ম্যাচ জেতানোর অভিজ্ঞতা নেহাৎ কম নয়। সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক আর আন্তর্জাতিক। কিন্তু তিলককে পরিবর্তনের সিদ্ধান্তেই কি ডুবল মুম্বই? এই প্রশ্ন উঠছে। শেষ ওভারে মাত্র ৯ রান ওঠে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...