Monday, March 16, 2026

ফিরতি ম্যাচে প্রতিশোধের হুঙ্কার দিমিত্রি – মোলিনার!

Date:

Share post:

অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের আশা পূরণ হয় নি, কিন্তু ঘরের মাঠে প্রতিপক্ষকে পাল্টা জবাব দিতে তৈরি মোহনবাগান সুপার জায়ান্টস (MBSG) । সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অন্য প্রতিশোধের খেলা দেখানোর হুঙ্কার সবুজ-মেরুন কোচের। ঘরের মাঠে ষাট হাজার দর্শকের সামনে জিতে ফাইনালে ওঠা নিয়ে আত্মবিশ্বাসী মোলিনা। দলের সমর্থকদের নিরাশ হতে বারণ করলেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। স্যোশাল মিডিয়া পোস্টে তারকা ফুটবলার লেখেন, ‘দলের তরফে কথা দিচ্ছি, এই হারের প্রতিশোধ আমরা মাঠেই নেব। পরের ম্যাচে আমরা দেখিয়ে দেব, সমর্থকদের জন্য কী করতে পারি। শুধু এভাবেই সমর্থন করে যান।’ বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধে আইএসএল (ISL ) সেমিফাইনালের প্রথম লেগে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে যেতে হয়েছে। কিন্তু দ্বিতীয় লেগে দাপট দেখাবে MBSG, আশাবাদী প্লেয়াররা।

জামশেদপুর এফসির (Jamshedpur FC) কাছে ম্যাচ হেরে মোলিনা জানান, প্রায় ২০-২৫ দিন পর ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। সেই তুলনায় দল খারাপ খেলেনি। কিন্তু প্রতিপক্ষের কাছে ২ গোল খাওয়াটা এখনও হজম করতে পারছেন না বাগান কোচ। ম্যাচ হেরেও তাই আত্মবিশ্বাসের সুরে বলছেন, “পরের ম্যাচে কোনও রকম চাপ অনুভব করব না, বরং ষাট হাজার দর্শকের সামনে আমরা আরও ভালো খেলব।” ফাইনালে পৌঁছতে দুর্দান্ত পারফরম্যান্স আর প্রতিশোধের লক্ষ্য নিয়ে যুবভারতী কাঁপাতে তৈরি হচ্ছে MBSG।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...