Saturday, April 4, 2026

মোদির রাজ্যে চূড়ান্ত আর্থিক সংকট, চার সন্তান নিয়ে কুঁয়োয় ঝাঁপ মায়ের!

Date:

Share post:

মর্মান্তিক ঘটনা গুজরাতের জামনগরে। মোদির রাজ্যে চরম আর্থিক অনটন সহ্য করতে না পেরে নিজের চার সন্তানকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হল মা কে। শনিবার কুয়ো থেকে এক মহিলা এবং তাঁর চার সন্তানদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম ভানুবেন জীবাভাই তোরিয়া, এবং তাঁর চার সন্তান হলেন আয়ুষ (১০), অজু (৮), আনন্দী (৬) এবং হৃত্বিক (৩)। শনিবার সকালে স্থানীয়রা কুয়োর পানিতে পাঁচটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। দ্রুত উদ্ধার করে পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার রাজদীপ দেবরা জানিয়েছেন, সুমরা গ্রামের একটি কুয়ো থেকে এই দেহগুলি উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে আত্মহত্যা মনে হলেও, বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। মহিলার পরিবার এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ তথ্য সংগ্রহ করছে।

এক আত্মীয় মুঙ্গাভাই তোরিয়া জানান, ভানুবেনের পরিবার কিছুদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। তিনি তাঁর সন্তানদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় অর্থ যোগাড় করতে পারছিলেন না, যার ফলে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এই কারণে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে দাবি করেন তিনি। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন – কানাডায় কুপিয়ে হত্যা ভারতীয় নাগরিককে! গ্রেফতার ১ সন্দেহভাজন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...