Sunday, May 31, 2026

পন্থের সঙ্গে খোশমেজাজে গোয়েঙ্কা, হার্দিকের উপর চটে লাল আম্বানি পুত্র!

Date:

Share post:

এক ম্যাচের জয় – পরাজয় কত দ্রুত বদলে দিতে পারে মাঠের বাইরের ছবি, সেটা শুক্রবার একানা স্টেডিয়ামে LSG বনাম MI ম্যাচের পরেই বোঝা গেল। ঘরের মাঠে প্রথম ম্যাচ হেরে নিজের দলের দামি ক্যাপ্টেনের প্রতি যতটা অগ্নিশর্মা ছিলেন LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কা, ঠিক ততটাই ভিন্ন ছবি ধরা পড়ল শুক্রবার ম্যাচের পর। খারাপ ব্যাটিং দশা চলা সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্সকে টানটান ম্যাচে হারানোর কারণে ঋষভ পন্থের (Rishav Panth) সঙ্গে বেশ খোশমেজাজেই গল্প করতে দেখা গেল গোয়েঙ্কাকে। অন্যদিকে MI অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার উপর রেগে লাল আকাশ আম্বানি (Akash Ambani)। ম্যাচের শেষের দিকে তো নীতা আম্বানিকে আর দেখাই গেল না।

২০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করা সহজ ছিল না। কিন্তু সূর্যকুমার কঠিন টার্গেটকেও নিজের স্টাইলে সহজ করে দিয়েছিলেন। কিন্তু তিনি আউট হওয়ার পর আর কিছুই যেন করে উঠতে পারলেন না মুম্বই প্লেয়াররা। তিলকের ঝাঁঝালো ব্যাটিং দেখা গেল না, খেলা শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দিলেন ক্যাপ্টেন। আবার হার্দিকের নিজের ব্যাটও ঝলসে উঠল না। শেষ ওভারের প্রথম বলে ছয় হাঁকান হার্দিক। কিন্তু তারপর আর বড় রান আসেনি। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু হার্দিক রান না নিয়ে নিজেই ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু দায়িত্ব পালন করতে পারলেন কই? তিলক বর্মাকে বসিয়ে দেওয়া নিয়েও একপ্রস্থ বিতর্ক হয়েছে। শেষ ওভারে আকাশ আম্বানির অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল তিনি কতটা বিরক্ত হয়েছেন। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই টিমের দায়িত্ব দেওয়ার পর থেকে MI যে খুব একটা ভালো কিছু করে উঠতে পারিনি, এবারের আইপিএলে তা বেশ স্পষ্ট করেই বোঝা যাচ্ছে।

 

Related articles

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...