Saturday, April 4, 2026

গাড়ি রাখা নিয়ে বচসা, ট্যাংরায় খুন ব্যবসায়ী

Date:

Share post:

প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে খুন হতে হল ট্যাংরার (Tangra) এক ব্যবসায়ীকে। বাইক রাখা নিয়ে বচসাতেই মৃত্যু বলে দাবি পরিবারের। মাত্র একমাসেরও কম সময়ের ব্যবধানে শহরে গাড়ি রাখা (parking) নিয়ে বচসার জেরে খুন হতে হয় এক অ্যাপক্যাব চালককে। শনিবারের ঘটনায় ফের একবার অসহিষ্ণুতার ছবি উঠে এলো। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত দুইজনকে আটক (detained) করেছে।

ট্যাংরার (Tangra) মথুরবাবু লেন এলাকায় নিজের বাইক (bike) রাখছিলেন (parking) স্থানীয় বাসিন্দা অরুণ গুপ্তা। সেই সময়ই প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়ান তিনি। তাঁকে মারধর করেন প্রতিবেশী এমনটাই অভিযোগ। প্রতিবেশীদের সঙ্গে তাঁদের আত্মীয়রাও মারধরে যুক্ত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শনিবার তাঁর মৃত্যু হয়।

অরুণ গুপ্তা স্থানীয় ব্যবসায়ী। এলাকায় তাঁকে সকলেই চিনতেন। এরকম একজনের এভাবে মৃত্যুতে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। এলাকারই বাসিন্দা রাজেশ সাউ ও রবি সাউয়ের গাড়ি রাখা (car parking) ও অরুণের বাইক রাখার (bike parking) মধ্যে তর্কাতর্কি শেষ পর্যন্ত খুনে গড়াতে পারে, তা স্থানীয়রা কল্পনাই করতে পারছেন না। অভিযুক্ত রাজেশ ও তার ভাই রবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...