Saturday, April 4, 2026

বিরোধীদের প্রতিবাদ, দেশজুড়ে বিক্ষোভ সত্ত্বেও ওয়াকফ সংশোধনী বিলে সই রাষ্ট্রপতির

Date:

Share post:

শনিবারই আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill, 2025)। অনুমোদন পেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu)। বর্তমানে তা হয়ে দাঁড়ালো ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ (WAQF Amendment Act, 2025)। গ্যাজেটে ঘোষণা করে জানানো হলো কেন্দ্রের তরফে।

গত প্রায় দুমাস ধরে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill) সংসদে পেশ হওয়ার আগে সরকার ও বিরোধীপক্ষের লাগাতার অশান্তির সাক্ষী গোটা দেশ। এর আগে প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে সংসদীয় যৌথ কমিটি (JPC) দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ওয়াকফ (WAQF) সম্পত্তির পরিমাপ করেছেন। ওয়াকফ সংশোধনের জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটিতে বারবার বিরোধীদের দাবিকে নস্যাৎ করেছে স্বৈরাচারী বিজেপি সরকার। তারপরেও সেই কমিটির (JPC) সুপারিশকে শিখন্ডী করে সংসদে বিল পেশ করেন অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)।

এরপরেও লোকসভা (Loksabha) এবং রাজ্যসভা (Rajyasabha) – সংসদের দুই কক্ষে একের পর এক যুক্তি তুলে ধরে সরব হয়েছেন বিরোধী সাংসদরা। স্পষ্ট করে দিয়েছেন কোথায় এই বিল সংবিধান বিরোধী। সংসদে এনডিএ জোট সরকার সংখ্যাগরিষ্ঠ হলেও খুবই সামান্য ভোটের ব্যবধানে দুই কক্ষে পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill, 2025)। লোকসভায় ২৮৮-২৩২ ভোটের ব্যবধানে এবং রাজ্যসভায় ১২৮-৯৫ ভোটের ব্যবধানে পাস হয়েছে ওয়াকফ বিল। শনিবার সেই বিলেই স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...